একাধিক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওএসডি হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
তিনি বলেন, ‘দায়িত্ব পালনে কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।’
বিজ্ঞাপন
জানা গেছে, ভিডিওর বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ওএসডি করা হয়। এর আগে সোমবার থেকে ইউএনও আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।
আরও পড়ুন—
তবে ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে ইউএনও-র দাবি, তার সম্মানহানি করার উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপন
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ভিডিওটির সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ওএসডি করা হয়েছে। এখন বিস্তারিত তদন্তের পর তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। ইউএনও ইতোমধ্যে ছুটির আবেদন করে কর্মস্থল ত্যাগ করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে।
বিইউ/একেবি

