বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় চারজন গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম

শেয়ার করুন:

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় চারজন গ্রেফতার 

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘টিকটকার রাকিব’ হত্যার প্রধান আসামির সহকারী সাগরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে তাদেরকে পটুয়াখালী ও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। 

ওসি ঢাকা মেইলকে বলেন, কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যাকাণ্ডে চারজনকে খুলনা ও পটুয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ঢাকায় আনা হচ্ছে। 

গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীর সামনে কুপিয়ে রাকিবকে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত মো. রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে।

গুলি করার পর আহত অবস্থায় রাকিবকে কয়েকজন প্রত্যক্ষদর্শী হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে মো. ঈশান নামে একজন জানান, শহীদ মিনারের ওপরে পূর্ব শত্রুতার জের ধরে তিন/চার জন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে ও পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

এমআইকে/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর