মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

কাজ না করে বেতন নেওয়া কর্মীদের বিদায় করা হবে: ডিএসসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

dscc
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম

পরিচ্ছন্নতা কর্মীদের মধ্য যারা কাজ না করেও বেতন নেন, তাদের খুঁজে বের করে অনতিবিলম্বে বিদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘যারা মাঠে থাকা কাজ করে, তারাই শুধু পরিচ্ছন্নতা কর্মী হিসেবে থাকবেন। ওয়ার্ডে যদি ট্রাক বেশি লাগে, সেটি দেওয়া হবে। কিন্তু কোথাও ময়লা থাকা যাবে না।’

‎পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্য তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি পারবেন সব ময়লা তুলে দিতে?’ উত্তরে পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, ‘হ্যাঁ হ্যাঁ।’

এসময় ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন ডিএসসিসি প্রশাসক।

‎এদিকে এই সিটি করপোরেশনের আওতাভুক্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

এএম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর