দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানির সমতল বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এ অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বর্তমানে নদীগুলোর পানি প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (১৫ মার্চ) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বিজ্ঞাপন
পাউবো জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে ভুগাই-কংস ও ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে; এবং নদীসমূহ প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী ২ দিন মাঝারি থেকে ভারি ও ৩য় দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ২ দিন উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ভুগাই-কংস নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেতে পারে ও ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে। এই সময় অত্র অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
এমএইচএইচ/এআর

