উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় তাকে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
এর আগে বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয় বলে তার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন।
মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
এর আগে গত বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে বৃহস্পতিবার অবস্থার অবনতি ঘটায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়। পরে মির্জা আব্বাসকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় । গতকাল শনিবার সকালে তার সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানান চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্য আজ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এআর

