শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

সংসদে এমপিদের না দেখে বক্তব্য দেওয়ার অনুরোধ স্পিকারের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

S
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের (এমপি) না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ করেন।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে এ কথা বলেন স্পিকার। 


বিজ্ঞাপন


এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দুজন সংসদ সদস্য কাগজ দেখে পুরো বক্তব্য দেন।

সংসদ সদস্যদের উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউ না। আপনি নোট রাখবেন। একবার দেখে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য দেবেন। এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।

অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউ না। সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। সকলের মান্য করা উচিত। 

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নিতে হয় বলেও স্মরণ করিয়ে দেন হাফিজ উদ্দিন আহমদ।


বিজ্ঞাপন


টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর