পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ কয়েদিকে মুক্তির আদেশ দিয়েছে সরকার। তারা সাজার অংশ হিসেবে অর্ধেকের বেশি সময় সাজা খাটছেন।
পাঁচ কয়েদি হলেন- চাঁদপুর জেলা কারাগারের (কয়েদি নং-৪৩২৩/১) আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুর জেলা কারাগারের কয়েদি নং-৬৩৬৩/৬ রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের কয়েদি নং-১১১৯/৩ মো. জিকরুল হক ওরফে জিকু (৪৩) ও কয়েদি নং-৪৮৭০/৩ মো. নুরুজ্জামান (২৯) এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কয়েদি নং-৩৫০০/৩ মো. আব্দুল করিম (৫৬)।
বিজ্ঞাপন
রোববার (১৫ মার্চ) কারা অধিদফতর থেকে বিষয়টি জানানো হয়।
সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এই পাঁচ কয়েদির অবশিষ্ট সাজা শর্তসাপেক্ষে মওকুফ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে জরিমানাসহ প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
এমআইকে/এএইচ

