সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

রাজধানীতে দুই সপ্তাহে গ্রেফতার ১২৬ 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক

মার্চ মাসের দুই সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৬ জনকে গ্রেফতার করে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে আসামিদের সাজা ও জরিমানা করেন। 

রোববার (১৫ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। 


বিজ্ঞাপন


ডিএমপি জানায়, রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী, পল্টন, শাহআলী, মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, দক্ষিণখান, শাহজাহানপুর, চকবাজার ও মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড অভিযান পরিচালনা করা হয়। 

চলতি মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ১২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮৪ পুরিয়া গাঁজা, ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ৭০২ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। 

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর