সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

আ.লীগ আমলের সামাজিক ভাতার যাচাই-বাছাই চলছে: প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

আ.লীগ আমলের সামাজিক ভাতার যাচাই-বাছাই চলছে: প্রতিমন্ত্রী
আ.লীগ আমলের সামাজিক ভাতার যাচাই-বাছাই চলছে: প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সামাজিক কর্মসূচির নামে ভাতা দেওয়া হতো। সেই তালিকায় কারা এসব ভাতা পেতেন তা বর্তমান সরকার যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে। 

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তার আগে প্রশ্ন করেন সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক ও শাহাজাহান চৌধুরী। 


বিজ্ঞাপন


বিগত আওয়ামী লীগ সরকার আমলের বিভিন্ন অনিয়ম তুলে ধরে ফারজানা শারমিন বলেন, স্বৈরাচার সরকারের আমলে সমাজকল্যাণ বিভাগ যত অবৈধ এবং মনগড়া কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো অচিরেই সংশোধন করা দরকার। ওই সময়ে দেশে একটি অস্থির অবস্থা বিরাজ করেছে। আমাদের হাতে বর্তমানে যে তালিকাগুলো আছে, সেগুলো আমরা রি-চেক (পুনরায় যাচাই) করছি। কারা সত্যিকার অর্থে এই উপকার পাওয়ার যোগ্য, আমরা তা দেখছি।

মাঠ পর্যায়ে তালিকা সংশোধনের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, আমরা এরই মধ্যে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটির মাধ্যমে তালিকাগুলো যাচাই-বাছাই করে সত্যিকার অর্থে যারা বেনিফিশিয়ারি (সুবিধাভোগী), তারাই যেন কার্ড ও সুযোগ-সুবিধা পান তা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ভাতার কার্ডগুলোতে যেসব অনিয়ম আছে, সেগুলো চিহ্নিত করে আমরা সমাধানের দিকে যাচ্ছি। এছাড়া, বিগত সময়ে যেসব আইন ও নীতিমালা করা হয়েছে, সেগুলো যাচাই করে একটি সুষ্ঠু নীতিমালার আওতায় আনা হবে।


বিজ্ঞাপন


ফ্যামিলি কার্ডের উদাহরণ টেনে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের ইস্যুতে ১৪টি ইউনিটে আমরা কাজ শুরু করার পর সেখান থেকে ফিডব্যাক নিচ্ছি।

এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর