শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

abbas
মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার ( ১৩ মার্চ) জুমার নামাজের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর  রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


গত বুধবার (১১ মার্চ) রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। তার অবস্থা গুরুতর হওয়ায় আজ শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন দলের প্রবীণ নেতা মির্জা আব্বাসের চিকিৎসার। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই কথা জানান।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর