শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

চাহিদামতো পণ্য না দেওয়ায় প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০২:২১ পিএম

শেয়ার করুন:

চাহিদামতো পণ্য না দেওয়ায় প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজধানীর মিরপুরে চাহিদা অনুযায়ী ভোক্তাকে পণ্য সরবরাহ না করায় প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ মার্চ) মিরপুর-১ নম্বর সার্কেল আউটলেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। র‍্যাব জানায়, গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে, প্রিন্স বাজারের ওই আউটলেটে ৫ লিটারের সয়াবিন তেলের দুটি কন্টেইনার কিনতে হলে ক্রেতাদের অতিরিক্ত তিন হাজার টাকার পণ্য কিনতে বাধ্য করা হচ্ছিল।


বিজ্ঞাপন


এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ঘটনাটির সত্যতা পাওয়া যায় বলে জানায় র‍্যাব। তবে আউটলেটের কর্মকর্তারা দাবি করেন, এ ধরনের কোনো নির্দেশনা তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।

পরে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, প্রথমবারের মতো সতর্কতামূলকভাবে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মাধ্যমে সারা দেশে একটি বার্তা দেওয়া হচ্ছে— সরকারি নির্দেশনা ছাড়া কোনো প্রতিষ্ঠান যেন রেশনিং বা শর্তসাপেক্ষে পণ্য বিক্রি না করে।

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর