রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

‎যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

‎যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

‎ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান বক্তব্য প্রদান করেন এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

IF

‎ইফতার ও নৈশভোজ আয়োজনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে উপস্থিত সকল অতিথিবৃন্দকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেনাবাহিনীর সূচনালগ্নে তাদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বিজ্ঞাপন


If1

‎ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর