শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতিকে তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতিকে তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের মুখোমুখি। ছবি: সংগৃহীত

সংসদের বিরোধীদলের ওয়াকআউট করার অধিকার আছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তবে রাষ্ট্রপতির বক্তব্যের বিরোধিতা করে তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন। 

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।


বিজ্ঞাপন


সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ওয়াকআউটের ঘটনা সংসদের কার্যক্রমে কোনো ব্যাঘাত তৈরি করবে না। এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে, পার্লামেন্টারি সংস্কৃতির মধ্যে আছে।’ তিনি বলেন, ‘আজ হচ্ছে সেই দিন, যে দিনের জন্য পুরো জাতি ১৭-১৮ বছর অপেক্ষা করেছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, গণতন্ত্র উত্তরণের পথ পরিষ্কার হয়েছে, আজ নতুনভাবে আমরা সেই নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদে যেন জাতির সব ইস্যুগুলো আমরা আলোচনা করি ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করি এবং এর মধ্য দিয়ে আমরা এমন একটি গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখব যে, সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।’ 

বিরোধী দলের সংসদ সদস্যদের ওয়াকআউটের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন। তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কিছু নয়।’

‘তারা আবার আসবেন যেদিন সংসদ বসবে। এটা কোনো নজিরবিহীন ঘটনা নয়। বিরোধী দলের সংসদ সদস্যদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াকআউট করবেন, তারা করতে পারেন। তবে তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন’, বলেন সালাহউদ্দিন। 


বিজ্ঞাপন


ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর