ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদায়ন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) হিসেবে দায়িত্ব পালনরত এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (মিরপুর বিভাগ) এ পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) হিসেবে কর্মরত এম এম সবুজ রানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (উত্তরা বিভাগ) এ পদায়ন করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, অনতিবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
একেএস/এফএ

