রাজধানীর গুলিস্তান থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে পদযাত্রার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকালে গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পরে নিষিদ্ধঘোষিত দলের কার্যক্রমের অপরাধে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান রাতে বিষয়টি নিশ্চিত করেন।
থানা-পুলিশ জানায়, গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে থেকে একটি পদযাত্রা বের করার চেষ্টা করেন জামাল উদ্দীন। সেখান থেকে তার টুঙ্গিপাড়ার উদ্দেশে যাওয়ার কথা ছিল। তবে পদযাত্রা শুরুর আগেই পুলিশ তাকে আটক করে।
পুলিশের ভাষ্য, নিষিদ্ধ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ফেসবুকে গণকান্নার কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় গেলে বিক্ষুব্ধ জনতার মারধরের শিকার হন জামাল উদ্দীন। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে।
এমআইকে/এআর

