কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে কাতার এয়ারওয়েজ। আগামী ১৩ ও ১৫ মার্চ বাংলাদেশগামী এসব বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
আগ্রহী যাত্রীরা সরাসরি কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট থেকে অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে কাতারে বাংলাদেশের দূতাবাস।
বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪
দূতাবাস জানায়, বিশেষ দুটি ফ্লাইটই স্থানীয় সময় সকাল ১০টায় কাতার থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রীরা চাইলে অনলাইনে সরাসরি টিকিট কিনতে পারবেন বা ট্রাভেল এজেন্টের মাধ্যমেও বুকিং করতে পারবেন।
এতে আরও বলা হয়, যেহেতু যাত্রীরা সরাসরি টিকিট সংগ্রহের সুযোগ পাচ্ছেন, তাই দূতাবাসের আগে উল্লেখ করা গুগল ফর্ম পূরণের আর প্রয়োজন নেই।
বিজ্ঞাপন
এআর

