সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মচারী পরিচয়ে প্রতারণা, অঢেল সম্পদ সুজনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৫:৩১ এএম

শেয়ার করুন:

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মচারী পরিচয়ে প্রতারণা, অঢেল সম্পদ সুজনের

বাণিজ্য মন্ত্রণালয়ের ভুয়া কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সুজন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কোম্পানি লাইসেন্স করে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে তিনি এই প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

জানা গেছে, ৫ আগস্টের আগে তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে আবার নতুনভাবে সক্রিয় হয়ে আগের প্রতারণামূলক কর্মকাণ্ডে ফিরে আসেন।


বিজ্ঞাপন


এভাবে প্রতারণার মাধ্যমে তিনি নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। মাদারীপুরে নিজ গ্রামে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন তিনি। এ ছাড়া তার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

রাজধানীর গুলিস্তানে তার একটি জুতার শোরুম রয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত বিকাশ নম্বরেও অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার অবৈধ টাকার লেনদেনও তার অ্যাকাউন্টের মাধ্যমে হয়ে থাকে। এ ছাড়া তিনি বছরে চার থেকে পাঁচবার দেশের বাইরে ভ্রমণ করেন বলেও জানা গেছে।

ACC

সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুদকে করা অভিযোগের বিষয়টি এবং মন্ত্রণালয়ে ওঠা অভিযোগ আমরা তদন্ত করে দেখছি। তার সঙ্গে মন্ত্রণালয়ের কারা কারা জড়িত রয়েছে, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। ভুয়া পরিচয়ে মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


জানা গেছে, তার ভোটার আইডি কার্ডে নাম রয়েছে শান্ত আলম। তবে তিনি ‘সুজন’ নামেই বেশি পরিচিত। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুজন বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন ও বানোয়াট। আমি অপরাধী কিনা দুদক তা প্রমাণ করুক। 


এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর