বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সৌদি আরবে বিমান হামলায় ২ বাংলাদেশি নিহত, সরকারের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

সৌদি আরবে বিমান হামলায় ২ বাংলাদেশি নিহত, সরকারের শোক প্রকাশ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবের আল-খার্জ অঞ্চলে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শোক প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই অঞ্চলে নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের ক্রমাগত প্রাণহানি অত্যন্ত উদ্বেগের বিষয়। নিহত দুই বাংলাদেশি হলেন— কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মোশাররফ হোসেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে আহতদের দেখতে গেছেন। নিহতদের দেহাবশেষ ফিরিয়ে আনার বিষয়ে তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

বাংলাদেশ এই ধরনের সব হামলার তীব্র নিন্দা জানায়, যার ফলে নিরীহ মানুষের প্রাণহানি ঘটে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

এই পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং আরও প্রাণহানি রোধে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। সরকার মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর