রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে মিরপুর ২ নম্বর এলএ প্লাজার ৩য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ৪টি ইউনিট কাজ করছে। আরও ২টি ইউনিট রওয়ানা হয়েছে। তবে, কোথায় থেকে আগুনের উৎপত্তি তা জানা যায়নি।
বিজ্ঞাপন
একেএস/এমআই

