সোমবার, ৯ মার্চ, ২০২৬, ঢাকা

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

সংসদে সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

ত্রয়োদশ সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলীয় সভাকক্ষে এই সভা হবে।

সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ নেতার সভাপতিত্বে এ গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সরকারি দলের সকল সংসদ সদস্যকে (এমপি) যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

সংসদ সচিবালয় জানায়, সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে।

১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

এসএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর