সোমবার, ৯ মার্চ, ২০২৬, ঢাকা

হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি
হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ভারতে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত অনা হবে।

সোমবার (০৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


এদিকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেফতার দুজনকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে।ৎ

আইএসপিআর জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর