বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

আবারও ক্ষমা চাইল স্টার কাবাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১১:২০ পিএম

শেয়ার করুন:

আবারও ক্ষমা চাইল স্টার কাবাব

রাজধানীর জনসন রোডে অবস্থিত স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ইফতারের সময় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য আবারও দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। রোববার এক বিজ্ঞপ্তিতে তারা ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ইফতারের প্রাক্কালে কিছু গ্রাহক ও রেস্টুরেন্টের কর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব হয়। এতে একজন গ্রাহক আহত হন। ঘটনার জন্য প্রতিষ্ঠানটি গভীরভাবে লজ্জিত ও মর্মাহত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


স্টার কাবাবের পক্ষ থেকে বলা হয়, তাদের কাছে প্রতিটি গ্রাহক অত্যন্ত প্রিয় ও সম্মানের। দীর্ঘদিন ধরে গ্রাহকদের ভালোবাসা ও আস্থার ওপরই প্রতিষ্ঠানটির পথচলা। তাই এমন ঘটনা তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি সামাল দিতে কর্মীদের পক্ষ থেকে আরও ধৈর্য ও সংযম প্রদর্শন করা উচিত ছিল। আহত গ্রাহকের কাছে কর্তৃপক্ষ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছে। একই সঙ্গে তার তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে জানানো হয়।

ঘটনার সঙ্গে জড়িত কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

গ্রাহকদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকেই তাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


টিএই/এসটি/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর