বিশিষ্ট ব্যবসায়ী ও এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী মারা গেছেন। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরশাদ আলী দীর্ঘদিন কিডনি জটিলতা ও নানা রোগে ভুগছিলেন।
বিজ্ঞাপন
এই ব্যবসায়ীর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার ভাই আমিনুল ইসলাম।
তিনি জানান, ঢাকা থেকে মরদেহ হেলিকপ্টারযোগে রাজশাহীতে নেওয়া হয়। তারপর সেখানেই তাকে দাফন করা হয়েছে।
জানা গেছে, এরশাদ আলী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। প্রায় ৪১টি মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছিল। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান ও ট্রান্সপোর্ট ব্যবসার ১৩৮টি যানবাহন (কাভার্ডভ্যান, ট্রাক) জবরদখল হয়ে যায়।
এছাড়া নারায়ণগঞ্জে গড়ে তোলা রড তৈরির কারখানাটি আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান, তার সহযোগী আজিজুর রহমানসহ স্থানীয় ক্যাডাররা লুটে নেয় বলেও অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
এমআইকে/এএইচ

