বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

জেনেভা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

J
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস। ছবি- ঢাকা মেইল

‎রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

‎রোববার (৮ মার্চ) রাত ৭টা ২০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি বলেন, জেনেভা ক্যাম্পে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের একটি চার তলা ভবনের ভেতরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর