সোমবার, ৯ মার্চ, ২০২৬, ঢাকা

ধানমন্ডির ছিনতাইকারী বার্গার বাবু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

B

রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে ‘বার্গার বাবু’কে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

‎শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডি ৮ নম্বর এলাকার সোসাইটি মাঠের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎রোববার (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) ধানমন্ডির ৮ নম্বর সড়কে শেখ জামাল মাঠের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এসময় জাহিদুল ইসলাম বাবু ওরফে বার্গার বাবুকে গ্রেফতার করা হয়।

‎তালেবুর রহমান আরও জানান, বাবুর বিরুদ্ধে একাধিক ছিনতাই ও মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর