মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

স্ত্রীকে বেগমপাড়ায় বাড়ি কিনে দেওয়া ওয়াসার এমডিকে অপসারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

স্ত্রীকে বেগমপাড়ায় বাড়ি কিনে দেওয়া ওয়াসার এমডি সালামের পদত্যাগ
মো. আব্দুস সালাম ব্যাপারী

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার।

স্ত্রীকে কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনে দিয়েছেন- গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এ নিয়ে আলোচনার মধ্যে তাকে অপসারণ করা হলো।

রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ওয়াসার এমডিকে নিয়ে এমন খবর প্রকাশের পর মন্ত্রণালয়ে ডেকে তাকে পদত্যাগ করতে বলা হয়। পরে তিনি পদত্যাগ করেছেন।

ইতোমধ্যে আব্দুস সালাম ব্যাপারীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলেও জানা গেছে।

গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

তার আগে তিনি সরকারি এ প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছিলেন।

বিইউ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর