বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চলেন যুদ্ধে যাই, কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

চলেন যুদ্ধে যাই, কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

সপ্তাহের প্রথম কর্মদিবসে (রোববার) অন্যদিনের মতো গুলশানের বাসা থেকে সকালে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আজকে তার একটি মন্তব্যে নিয়মিত দৃশ্যপটের ব্যতিক্রম ঘটল। বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে তিনি বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’  

প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের এই লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। 

পরক্ষণেই উপস্থিত কারোই বুঝতে বাকি রইল না যে, প্রধানমন্ত্রী দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন। 

রোববার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী যখন এই কথা বলছিলেন, তখন প্রতিদিনের মতো পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগের উদ্দেশে গুলশানের বাড়ি থেকে বের হন প্রধানমন্ত্রী। তিনি বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরচায়িত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’ 

রুমন আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। আজও সারাদিন বেশ কয়েকটি বৈঠক করেন তিনি। 

এর মধ্যে দুপুরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

বিইউ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর