রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

৭ মার্চের কর্মসূচি ঘিরে রাজধানীতে যাদের গ্রেফতার করা হলো

‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

৭ মার্চের কর্মসূচি ঘিরে রাজধানীতে যাদের গ্রেফতার করা হলো

‎ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানী থেকে নারীসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

‎শনিবার (৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ও চানখারপুল থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতাররা হলেন- রুনা বেগম, জনতা বেগম, আকছারী খানম উর্মি, সোহেল মিজি, জসিম উদ্দিন, মনির গাজী ও ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ।

‎পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে স্লোগান দিয়ে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি যাওয়ার পথে তিন নারী ও এক পুরুষসহ আওয়ামী লীগের চারজনকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ। এছাড়াও ধানমন্ডি থানায় দুজন ও শাহবাগ থানায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

‎কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, সকালে ধানমন্ডি বত্রিশে  যাওয়ার কারণে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

‎ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকালে কার্যক্রম  নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

‎শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ ব্যাচের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা আসিফ আহমেদকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

‎একেএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর