শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

‎কারওয়ান বাজার রেললাইনে মাদক নিয়ে ঝগড়া, কাঁচের টুকরোর আঘাতে কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৩:০২ এএম

শেয়ার করুন:

‎কারওয়ান বাজার রেললাইনে মাদক নিয়ে ঝগড়া, কাঁচের টুকরোর আঘাতে কিশোর নিহত

‎‎রাজধানীর কারওয়ান বাজার রেললাইনে মাদক সেবন নিয়ে ঝগড়ার জেরে এক ছিন্নমূল কিশোরের কাঁচের টুকরোর আঘাতে প্রাণ গেলো আরেক ছিন্নমূল কিশোরের। এ ঘটনায় অভিযুক্ত কিশোর হামিদুলকে হেফাজতে নিয়েছে তেজগাঁও থানা পুলিশ। 

‎শুক্রবার (৬ মার্চ) রাত ৯ টায় কারওয়ান বাজার হোটেল শেরাটনের পাশের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। 

‎নিহত ছিন্নমূল কিশোরের নাম- ময়জুল ওরফে কালু (১৬)। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

‎নিহতের বন্ধু আমিন জানায়, হোটেল সোনারগাঁও রেল ক্রসিংয়ের সামনে মাদক সেবন নিয়ে ঝগড়া চলছিল ময়জুল ও হামিদুলের সঙ্গে। এ সময় হামিদুল একটি কাঁচের টুকরো দিয়ে ময়েজুলের ঘাড়ের বাম পাশে আঘাত করে গুরুতর আহত করে। পরে আমিসহ অন্যান্য সবাই ময়েজুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। 

‎এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানা পুলিশ অবগত আছে।
‎‎একেএস/এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর