শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, সতর্কবার্তা জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, সতর্কবার্তা জারি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে ও তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছে ফোনকলের ঘটনা সম্প্রতি বেড়েছে। শুক্রবার (৬ মার্চ) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত সতর্কীকরণ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০১৮২৬০৯৫৩১৮ নম্বর থেকে ফোন করে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করা হচ্ছে বা তার আত্মীয় পরিচয় প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এসব ফোনকলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা প্রদানের আশ্বাস দেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, প্রতিমন্ত্রী বা তার দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

প্রসঙ্গত, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে এবং ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উক্ত ০১৮২৬০৯৫৩১৮ নম্বরসহ এ ধরনের কোনো ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে, এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ ধরনের সতর্কবার্তা জারি করার মাধ্যমে মন্ত্রণালয় জনগণকে সচেতন রাখার পাশাপাশি প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখার প্রয়াস চালাচ্ছে।

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর