শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ১২:৩২ এএম

শেয়ার করুন:

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা

ঢাকা সেনানিবাসে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বৃহস্পতিবার (০৫মার্চ) ঢাকা সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’ তিনি পরিদর্শন করেন। এসময় উপদেষ্টার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিদ্যমান নিয়ম-নীতি এবং নির্ধারিত অফিস সময় কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করা, নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দেন।

visti-2
এসময় তিনি পরীক্ষা পরিচালনায় ব্যয় সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কার্যকর উপস্থিতি ব্যবস্থাপনার জন্য ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রসঙ্গত আকস্মিক এই পরিদর্শন সত্ত্বেও ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’-এর সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সন্তোষজনক পান প্রতিরক্ষা উপদেষ্টা।

বিইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর