বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

ভোটের প্রচারে কেমন সময় পেল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

Election Commission
নির্বাচন কমিশন (ইসি)

আসন্ন শেরপুর- ৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীরা প্রচারের জন্য ২৩ দিন সময় পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ১৫ মার্চ, ভোটগ্রহণ ৯ এপ্রিল। অর্থাৎ ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ দুই আসনের প্রার্থীরা ভোটের প্রচার করতে পারবেন। 


বিজ্ঞাপন


শেরপুর-৩ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ইতিমধ্যে বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এখন নেওয়া হচ্ছে আপিল আবেদন।

অন্যদিকে বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এখানেও রিটার্নিং কর্মকর্তা বাছাই কার্যক্রম সম্পন্ন করেছেন। এখন তারা চাইলে আপিল করতে পারবেন।

তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল। প্রচার চলবে ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

এমএইচএইচ/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর