বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা রাজধানীর হাজারীবাগ এলাকায় ১৭৫ জন এতিম ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার এবং ৬০০ জন রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

বুধবার (৪ মার্চ) আয়োজিত সুশৃঙ্খল ও হৃদ্যতাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ উপহার ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মিস নাহিদ সুলতানা।


বিজ্ঞাপন


এ সময় সংস্থার বাংলাদেশ কান্ট্রি অফিসের কর্মকর্তারা, সরকারি প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। এ সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তারা উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ কেবল তাৎক্ষণিক সহায়তাই নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

সংস্থাটি জানায়, চলতি রমজান মাসে পর্যায়ক্রমে ঢাকা, পটুয়াখালী ও নীলফামারী জেলায় আরও ১০ হাজার মানুষের মাঝে ইফতার এবং ৩ হাজার ৫০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


বিজ্ঞাপন


স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জীবনে বাস্তব প্রভাব ফেলছে এবং সমাজে সংহতি ও সহমর্মিতার চর্চাকে আরও শক্তিশালী করছে।

এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর