বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

রাজধানীতে স্বর্ণ দোকানে চুরি, নিয়ে গেলো সিসিটিভি ফুটেজও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে স্বর্ণ দোকানে চুরি, নিয়ে গেলো সিসিটিভি ফুটেজও
খিলগাঁওয়ে ‘আশেকে রাসুল’ নামে স্বর্ণের দোকানে চুরি হয়েছে। ছবি: ঢাকা মেইল

‎রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকায় একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানটির সিসিটিভি ফুটেজও নিয়ে গেছে বলে দাবি দোকান মালিকের। 

‎বুধবার (৪ মার্চ) রাতে গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকায় ‘আশেকে রাসুল’ নামে এক জুয়েলার্সের দোকানে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


‎দোকান মালিক আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দোকান খুলতে এসে দেখি ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা। পাশের দোকানের দেওয়াল ভেঙে আমার দোকানে ঢুকেছে। চুরি করার পর আমার দোকানের সিসিটিভি ফুটেজও নিয়ে গেছে।

gold_shop_khilgaon

‎আমিনুল ইসলাম দাবি করেন, দোকান থেকে ৭৫ ভরি সোনা ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও দেড়শ ভরি রুপা নিয়ে গেছে। সঙ্গে দোকানে থাকা সিসিটিভি ফুটেজও নিয়ে যায়।

‎খিলগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ফয়েজ ইকবাল বলেন, এ ঘটনার পর পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। চুরি করা দোকান ও পাশের দোকানসহ দুটো দোকানকেই ক্রাইম সিনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো  মামলা হয়নি। তবে যে বা যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কাজ চলছে।


বিজ্ঞাপন


‎একেএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর