বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে চেম্বারে রোগী দেখায় চিকিৎসকের সনদ স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

সেই চিকিৎসকের সনদ স্থগিতের সিদ্ধান্ত
সনদ স্থগিত হওয়া ডা. রাজেশ মজুমদার। ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালে হাজিরা দিয়েই বেসরকারি হাসপাতালে রোগী দেখা শরিয়তপুরের চিকিৎসক ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি রেজিস্ট্রেশন ছয় মাসের জন্য স্থগিত করার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুহাম্মাদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, ডা. রাজেশ মজুমদার (১১৪৪৯২), জুনিয়র কনসালটেন্ট (শিশু), ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, শরিয়তপুর কর্তৃক বায়োমেট্রিক হাজিরা দিয়ে প্রাইভেট হাসপাতালে গিয়ে রোগী দেখার বিষয়টি গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়। তিনি নিজেকে অসুস্থ দাবি করলেও ব্যক্তিগত চেম্বারে তার রোগী দেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এমন কার্যক্রমের ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায় ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি রেজিস্ট্রেশন আগামী ০৬ (ছয়) মাসের জন্য স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

বিইউ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর