মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

ঈদুল ফিতর ২০২৬

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

এবারের ঈদের ছুটি সাতদিন
ঈদুল ফিতর ২০২৬ উদযাপনে এবার সাতদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এলো সরকার। পূর্বঘোষিত ছুটির সঙ্গে আগামী ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এবারের ঈদে কার্যত টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকুরিজীবীরা।

আরও পড়ুন: আরও একদিন বাড়ল ঈদের ছুটি


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিশেষ ছুটির প্রস্তাব উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। মূলত শবে কদরের ছুটির সঙ্গে ঈদের ছুটির মেলবন্ধন ঘটাতেই এই নির্বাহী আদেশ দেওয়া হয়েছে।

eid_journey

ছুটির হিসাব যেভাবে সাত দিন হলো

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল। নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় হিসাবটি দাঁড়িয়েছে নিম্নরূপ-


বিজ্ঞাপন


১৭ মার্চ: পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটি।

১৮ মার্চ: মন্ত্রিসভার অনুমোদিত নতুন নির্বাহী ছুটি।

১৯ ও ২০ মার্চ: ঈদের আগের নির্ধারিত ছুটি।

২১ মার্চ: ঈদুল ফিতরের দিন (সাধারণ ছুটি)।

২২ ও ২৩ মার্চ: ঈদের পরের নির্ধারিত ছুটি।

সব মিলিয়ে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন দেশ কার্যত উৎসবে মাতবে।

leave_pice

প্রধানমন্ত্রীর নির্দেশনা

সকালে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির অনুমোদন দেওয়ার পাশাপাশি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর