ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ২২৭৩টি ফৌজদারি ও ১৭৭৮টি ট্রাফিক মামলা নিষ্পত্তি হয়েছে।
বুধবার (৪ মার্চ) ডিএমপির আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ফেব্রুয়ারি মাসে মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের অভিযানে ৩৭০৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার আদালতে ২২৭৩টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ২১১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
এ ছাড়া একই সময়ে ট্রাফিক বিভাগের মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগ ১৮৩৩টি মামলা করে। এসবের মধ্যে চলতি মাসে ৩৫৯টিসহ মোট ১৭৭৮টি ট্রাফিক মামলা নিষ্পত্তি হয়েছে। এ খাতে ৬ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
ডিএমপি জানায়, গুরুতর নয়—এমন অপরাধ এবং লঘু শাস্তিযোগ্য অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আওতায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিচালনা করা হয়।
এমআইকে/এআর

