বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

বাড়িতে মশার লার্ভা: দুই মালিককে জরিমানা করল ডিএসসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

বাড়িতে মশার লার্ভা: দুই মালিককে জরিমানা করল ডিএসসিসি

মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

‎বুধবার (৪ মার্চ) রাজধানীর কদমতলীর মেরাজনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করেন।

‎প্রসিকিউটিং অফিসার মো. মিজানুর রহমান ঢাকা মেইলকে জানান, অভিযানকালে ৩৬টি বাড়ি পরিদর্শন করা হয়।

‎এসময় দুটি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় মালিকদেরকে ২ হাজার করে মোট৪ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এএম/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর