বাংলাদেশ পুলিশের ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে বগুড়া, বরিশালসহ ছয় জেলার পুলিশ সুপার (এসপি) রয়েছেন।
বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
কাকে কোথায় বদলি করা হলো
বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে, খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকারকে খাগড়াছড়িতে, ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমানকে নোয়াখালী পিটিসিতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহে, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে, জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. ডাবের সাদেককে সিলেটে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরে, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে এবং পুলিশ সদর দফতরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলায় বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একেএস/এএইচ

