বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদ চায় ইরান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদ চায় ইরান
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, ওআইসির সদস্য মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা প্রতিবাদ করবেএটাই প্রত্যাশা করি।

বুধবার ( মার্চ) দুপুরে ঢাকার গুলশানে ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ঢাকার বিবৃতি নিয়ে ইরানের রাষ্ট্রদূত বলেন, ‘এখন পর্যন্ত ৮০০ মানুষ শাহাদাত বরণ করেছে। সর্বোচ্চ নেতা খামেনি শেষ পর্যন্ত মানুষের পাশে ছিলেন; তিনি পালিয়ে যাননি। ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তবে চীনের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি না থাকায় তারা সরাসরি পাশে দাঁড়াতে পারছে না।

সময় বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জলিল রহিমি জাহনাবাদি বলেন, ‘ইরান সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে, যতক্ষণ না আমেরিকা শান্তির পথে আসে।

প্রতিবেশী দেশে আমেরিকানরা যেখানেই থাকুক, আমরা তাদের টার্গেটে পরিণত করববলেই হুঁশিয়ারি দেন ইরানের রাষ্ট্রদূত।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তাঁর কন্যা, জামাতা নাতিও প্রাণ হারিয়েছেন।

এসএইচ/এআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর