বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

দায়িত্ব কমল প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

দায়িত্ব কমল প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির
জোনায়েদ আব্দুর রহিম সাকি

দায়িত্ব কমানো হয়েছে প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির। দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা সাকিকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (০৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আট প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করা হয়েছে বলে গেজেটে উল্লেখ আছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এখন থেকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর