রাজধানীর যাত্রাবাড়ীতে সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আসামিদের নাম পরিচয় জানা যায়নি।
বুধবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে, সোমবার (২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় খিলগাঁও অঞ্চলের পরিদর্শক সিদ্দিকুর রহমান (৪১) নামে এক কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান গণমাধ্যমকে বলেন, অভিযানের সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী মাদক কারবারি সিদ্দিকুর রহমানের বাম পায়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি আহত হন।
সিদ্দিকুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক।
বিজ্ঞাপন
এম

