দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা গেজেটে জানানো হয়, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে বিধি অনুসারে তাদের এক মাসের ছুটিকালীন বেতন মঞ্জুর করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। পরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, আমরা তিনজন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ডিসেম্বরে বর্তমান কমিশনকে নিয়োগ দেয়। দায়িত্ব গ্রহণের প্রায় ১৫ মাসের মাথায় তারা একযোগে পদত্যাগ করলেন।
এএইচ/এফএ

