সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ঈদযাত্রা: ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

ঈদযাত্রা: ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল উল ফিতর উপলক্ষে ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মধ্যদিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম।

আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভিত্তিক আলাদা সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩ মার্চ বিক্রি হচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, যা চলবে ১৯ মার্চ পর্যন্ত। সে অনুযায়ী ২৩ থেকে ২৯ মার্চের যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে।

ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর