মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

সংসদের কার্যক্রম গতিশীল ও ফলপ্রসূ করতে চান নতুন চিফ হুইপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

Moni
জাতীয় সংসদে নিজ কার্যালয়ে আজ অফিস শুরু করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি- ঢাকা মেইল

নিয়োগ পাওয়ার পরদিনই কাজে যোগ দিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানালেন, সংসদের কার্যক্রম গতিশীল ও ফলপ্রসূ করতে চান। 

মঙ্গলবার (৩ মার্চ) সংসদে যোগদান করেন চিফ হুইপ। একইদিনে কাজে যোগ দিয়েছেন নিয়োগ পাওয়া চার হুইপও।


বিজ্ঞাপন


সংসদে যোগদান শেষে হুইপ, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

এসময় তিনি বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংসদের কার্যক্রমকে আরও গতিশীল, শৃঙ্খলাবদ্ধ এবং ফলপ্রসূ করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য। যেন সংসদের প্রতিটি অধিবেশন হয়ে ওঠে গণমানুষের কল্যাণে বাস্তব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। ঘোষিত ফলাফলে দেখা যায়, দলটি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুসারে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


বিজ্ঞাপন


বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর