মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

ভোটার হতে গিয়ে ধানমন্ডিতে ২ দালালসহ রোহিঙ্গা নারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

ভোটার হতে গিয়ে ধানমন্ডিতে ২ দালালসহ রোহিঙ্গা নারী আটক
ভোটার হতে গিয়ে রোহিঙ্গা নারী হাজেরা দুই দালালসহ আটক হয়েছেন। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে গিয়ে দুজন দালাল ও এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
 
ফজলুর রহমান বলেন, দুজন দালালসহ হাজেরা নামে একজন রোহিঙ্গা নারীকে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে আটক করা হয়েছে। 

641137125_935929299086970_6582711050477425689_n
ভোটার হতে গিয়ে রোহিঙ্গা নারী হাজেরা দুই দালালসহ আটক হয়েছেন। ছবি: সংগৃহীত


ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তা মিজ ওয়াজাহাত নুর বলেন, রোহিঙ্গা নারী ভোটার হতে এলে বাংলা ভাষা না বুঝার কারণে সন্দেহ হয়। এরপর কাগজপত্রগুলো জাল ছিল। কঠোরভাবে জিজ্ঞেসাবাদ করার একপর্যায়ে তিনি স্বীকার করেন বার্মা থেকে এসেছেন। 

নির্বাচন কর্মকর্তা বলেন, ভোটার করার জন্য দালালকে সাত হাজার টাকা দেওয়া হবে বলেও হাজেরা জানিয়েছেন। হাজেরা এবং দুই দালালকে আমরা ধানমন্ডি থানায় সোপর্দ করেছি। মামলা করার জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছি। 

এমএইচএইচ/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর