মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

জাতীয় মানবাধিকার কমিশনে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

S

জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীতে অবস্থিত জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


সাক্ষাতে মানবাধিকার অধ্যাদেশকে আইনে রূপান্তর, মানবাধিকার সুরক্ষা জোরদার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

সাক্ষাৎকালে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশকে আইনে পরিণত করার লক্ষ্যে কার্যকর জনসচেতনতা ও পক্ষে অবস্থান জোরদারে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। 

পাশাপাশি দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জবাবদিহিতা নিশ্চিতের বিষয়েও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আলোচনায় কমিশনের অধ্যাদেশ অনুযায়ী বিস্তৃত এখতিয়ার, সেই এখতিয়ার বাস্তবায়নে বিদ্যমান কাঠামোগত সীমাবদ্ধতা এবং তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে নানা প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরা হয়। কমিশনের কার্যকারিতা আরও বাড়াতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলেও মত দেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


এসময় চেয়ারপারসন ও কমিশনাররা মানবাধিকার সংরক্ষণে কমিশনের বর্তমান লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। উভয় পক্ষ মানবাধিকার বিষয়ে নিয়মিত সংলাপ অব্যাহত রাখা, তথ্য বিনিময় বৃদ্ধি এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর