মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘন, রাজধানীতে একদিনে ১১৩৬ মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

ট্রাফিক আইন লঙ্ঘন, রাজধানীতে একদিনে ১১৩৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন, রাজধানীতে একদিনে ১১৩৬ মামলা।

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ১৩৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ১৫ টি মোটরসাইকেলসহ মোট ৭০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭ টি বাস, ১৪ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৫ টি মোটরসাইকেলসহ মোট ১৭৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪ টি বাস, ১টি ট্রাক, ৮ টি ক্যাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৭৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮ টি বাস, ৩০ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে।


বিজ্ঞাপন


অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪ টি বাস, ৩ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ১০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪ টি বাস, ৫ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৬৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১ টি বাস, ১৫ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৪৫ সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২৭৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ১৯১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪২০ টি গাড়ি ডাম্পিং ও ২৭০ টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


এমআইকে/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর