গত ২৮ ফেব্রুয়ারী মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী এয়ারলাইন্সগুলো তাদের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো বাতিল করতে শুরু করে।
গত চব্বিশ ঘন্টায় এই বিমানবন্দর থেকে ৩৮টি ফ্লাইট বাতিল হওয়ার তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
তারা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, গত ১ মার্চ ৪০টি, গত ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ ফেব্রুয়ারী ৩৮ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল রাত থেকে কাতার ৪টি, এমিরেটস ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, ফ্লাইদুবাই ৪টি, কুয়েত ২টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১২টি ও ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৪টি।
আরও পড়ুন: কাতারের ভিসার মেয়াদ এক মাস বাড়ল
এ পর্যন্ত ১৪৭ টি বাতিল ফ্লাইট করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরো জানিয়েছে, আজ ৩ ফেব্রুয়ারী বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি এরাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়া এর মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ফ্লাইট ও ২টি এরাইভাল বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
এমআইকে/এমআই

