সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব হলেন নাজমুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব হলেন নাজমুল হক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নাজমুল হক। 

সোমবার (২ মার্চ) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোরাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাজমুল হক অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ ছাড়াও একদিন উপ-প্রেস সচিব (ডেপুটি প্রেস সেক্রেটারি) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, একাত্তর টিভি-এর ডেপুটি হেড অব নিউজ মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এবং বাংলাভিশনের সাংবাদিক মো. সুজাউদ্দৌলা।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পান জ্যেষ্ঠ সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ।

এমআইকে/এআর


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর